# ৩য়_পার্ট .. ((((আপন মানুষ)))) কি খবর দুলাভাই? (ছোট শালী)

Onurodr asor
0
     
                   ((((আপন মানুষ)))) 

  


# ৩য়_পার্ট ....

***

-কি খবর দুলাভাই? (ছোট শালী)

-খবর জানতে টিভিতে চোখ রাখো। (আমি)

-হা হা হা... সে খবর না আপনাদের খবর বলেন (বড় শালি)




-আমাদের খবর তোমাদের আপুর মুখ থেকে শুনতে পাবে বাড়িতে গিয়ে।

তবে খবর শুইনা আবার তোমরা ২ বোন আমারে মারতে আইসো না।

আমার কথা শুনে হাসছে শালীরা, সাথে বউও।

আমি চেয়ে দেখছি বউয়ের সেই অসাধারণ হাসি।

হাসিতে নেই কোন অভিমান, নেই কোন অভিযোগ।

যেন আমি ওকে হাসিখুশিতেই রেখেছি।

অথচ মেয়েটিকে স্বামীর অধিকারটাই দেইনি আমি।

এইদিকে মেয়েপক্ষের লোক এক এক করে সবাই ঘরে আসছে তাদের মেয়ে ও জামাইকে দেখতে।

আমিও ভদ্র মানুষের মতো চুপ করে দুই শালীর মাঝখানে বসে আছি।

আর মৌ সবাইকে চেয়ার টেনে বসতে দিচ্ছে।

ছোট শালীটা আমার কানের কাছে মুখ নিয়ে ছোট ছোট শব্দে আমাদের রাতের ব্যপারে জানতে চাইতেছে।

আর বড় শালিটা ওর মুখ বুঝে হাসছে আর ছোট বোনকে চিমটি কেটে বলতেছে চুপ করবি?

আমিও এতো মানুষের সামনে ওদের এমন কানাকানিতে লজ্জা পাচ্ছি।

হঠাৎ বাইরে থেকে শুনতে পেলাম খাবার টেবিলে বসতে বলছে সবাইকে।

সবাই চলে গেল খাওয়ার জন্য।

আমার শালী দুইটা হাত ধরে আমায় নিয়ে যেতে চাইলেও বল্লাম যাও তোমরা খাও।

ওরা তখন ওর আপুকে নিয়ে গেল।

আমিও উঠে গেলাম মেয়ে পক্ষকে খাওয়ানোর দিকে খেয়াল রাখতে।

এভাবে দিনশেষে রাত হয়ে এলো।

রেডি হয়ে ওদের নিয়ে আসা গাড়িতে উঠলাম।

আমি আর মৌ একসাথে বসেছি। দুই পাশে দুই শালী সারা রাস্তা আমায় হাসিয়ে মেরেছে।


তো দুষ্টু আর মিষ্টি শালী পেয়েছি বলে বুঝাতে পারবো না।

প্রায় ঘন্টাখানেক এর মধ্যে সিরাজগঞ্জ কাঠের পুলের কাছে চলে এলাম।

একটুপরই তেলকুপি গ্রাম।

রাস্তার পাশেই আমার একমাত্র খালার বাড়ি।

এই খালাই আমার এই বিয়েটা ঠিক করেছে।

খালার পছন্দ আছে বলতেই হয়।

কারন মেয়েটা সত্যিই ভালো সবদিক থেকে।

যদিও আমি কখনোই মৌ কে বউ হিসেবে মেনে নিতে পারবো না।

গাড়িটা ব্রেক করলো আমার শ্বশুরবাড়ির সামনেই।

রাস্তার পাশেই বাড়ি। আমার খালার বাড়ির দুই বাড়ি পরই।

গাড়ি থেকে নামতেই দেখি ভিড়।

সবাই আমার দিকে চেয়ে আছে।

রাত দশটা পর্যন্ত খাওয়া দাওয়া এটা সেটায় কেটে গেল।

আমি আমার বউ মৌ রুমে শুয়ে আছি।

মৌ ও বাড়ির মহিলারা খেতে বসেছে।

একটু পড়েই ও আসবে।

আমি একটা সিগারেট ধরিয়েছি ওমনি দরজা ঠেলে কেউ ঢুকে পড়লো।

তাকিয়ে দেখি দুই শালি।

ওরা আমার সাথেই খেয়ে নিয়েছে আমাকে জ্বালানোর জন্য।

ওদের দেখে সিগারেট টা আড়াল করেছি।

-আরে লুকাতে হবেনা খেয়ে নেন, সমস্যা নাই। (বড় শালী)

-দুলাভাই আমরা কিন্তু আজ রাতে আপনার কাছে থাকবো।

গল্প করবো সারারাত। (ছোট শালী)

-তাহলে তোমাদের আপু কোথায় থাকবে?

-আপু আমাদের রুমে থাকবে। এই বলে হাসছে দুই বোন।






সিগারেটটা দুটো টান দিয়ে ফেলে দিয়ে ওদের বসতে বললাম।

-আচ্ছা তোমাদের আপুটা কি ভালো নাকি খারাপ? (আমি)

আমার কথায় দুই বোন চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে!

-কেন, কিছু হইছে ভাইয়া?! আপু কোন কষ্ট দিছে আপনাকে? (বড় শালী)

-আরে নাহ। জানতে চাইলাম ও কোন টাইপের?

আমার প্রশ্নটা ঠিকভাবে করা হয়নি।

-আসলে আমাদের আপুটা অনেক ভ

Post a Comment

0Comments

Post a Comment (0)